বাগমায় কৃষক ও প্রানী পালকদের মাঝে রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই, ২০২৫। বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিভিন্ন কাজ কর্ম পরিদর্শনে এসেছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লো।

মঙ্গলবার রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লো উদয়পুর মহকুমায় দক্ষিণ গ্ৰাম পঞ্চায়েত অধীন বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের মিলনায়তনে এসেছেন।

সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাদার, মহকুমা শাসক এিদীপ সরকার,আর বি আই,নাবাড,পি এন বি,গ্ৰামীন ব্যাংক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন উপস্থিত।

উল্লেখ্য ২০০৫ সালে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল। উদ্দ্যেশ ছিল গ্ৰামের কৃষকদের অর্থ নৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাবা।

এ ক্ষেত্রে রাজ্য সরকার এই সংস্থার পাশে দাঁড়িয়ে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।২০১৯ সালে তাদের কাজে অগ্ৰগতি দেখে নাবাড এগিয়ে এসেছেন।

পরবর্তী সময়ে আর বি আই ও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকের এই দিনে রাজ্যের রাজ্যপালের হাত ধরে আরো ও এগিয়ে যেতে চায় বাগমা এগ্রি প্রডিউসার প্রাইভেট লিমিটেডের এমডি সুদীপ কুমার মজুমদার।

রাজ্যপাল ভাষনে তাদের কাজের প্রশংসা করে বলেন কৃষকরা যে ভাবে কৃষি কাজ করে নিজেকে সমৃদ্ধি করে রাজ্যকে কৃষি ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করায় অভিনন্দন জানানো হয় তাদের।

আগামী দিনে ও তিনি কৃষকদের পাশে আছেন।রাজ্যের ৫৮ ব্লকের বিভিন্ন কৃষি ক্ষেত্রে যেভাবে কাজ করছে বাগমা এগ্রি প্রডিউসার প্রাইভেট লিমিটেডের কর্মীরা সেই জন্য তাদের অভিনন্দন জানান।

আগামী দিনে বর্তমান রাজ্য সরকার তাদের পাশে থেকে সাহায্যের হাত আরো ও বাড়ি দেবার কথা জানান এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া।অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের উপস্থিত ছিল লক্ষ্য নিয়।

Leave a Comment