অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫: সোমবার দুপুরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের চত্বরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, কিছু বহিরাগত কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে ও পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায়। ঘটনার পরপরই কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে কলেজ চত্বরে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলেজ শাখার সভাপতি দীপাঞ্জন ভট্টাচার্য্য বলেন, “বহিরাগতদের বারবার আগমনে কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে।
বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো পদক্ষেপ হয়নি।”এদিকে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মতে, শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।








