নেশা সামগ্রী সহ দুই জনকে আটক করলো পূর্ব থানা পুলিশ

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৫: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব থানা পুলিশ। আটক করা হয়েছে নেশা সামগ্রী সহ দুই নেশাকারবাড়িকে। ঘটনা আগরতলা ধলেশ্বরস্থিত প্রাচ্য ভারতী স্কুল সংলগ্ন এলাকায়।

ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হছে এই ব্যাবসার সাথে আর কারা জড়িত রয়েছে।

পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছে , শনিবার দুপুর দুইটা বিশ নাগাদ গোপন খবর ভিত্তিতে আগরতলা ধলেশ্বরস্থিত প্রাচ্য ভারতী স্কুল এর পেছনে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১.৪ গ্রাম ব্রাউন সুগারসহ দুই নেশাকারবাড়িকে আটক করে।

ধৃত দুই যুবক হল বাড়ির মিঠু মজুমদার। অপর নেশা কারবারি আকাশ মিঞা তার বাড়ি জয়নগর এলাকায়। তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও একটি স্কুটি আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Comment