অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৫ : লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়াস্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিংয়ের সময় সিমনা থেকে আগরতলাগামী TR 01 C 1306 নম্বরের একটি যাত্রীবাহী সি এন জি বাস থেকে ২০ কেজি শুকনো গাঁজা।সহ আসামের করিমগঞ্জের ২ মহিলা নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় সহদেব দাসের লেফুঙ্গা পুলিশ

মহিলাদের দাবি তারা আসামের এবং তাদের কাছ থেকে প্রাপ্ত এক মাত্র পরিচয় পত্র আধার কার্ড প্রাথমিক ভাবে জাল বলে ধারণা।তবে তারা একটা চক্রের মাধ্যমে এই নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে ধারণা

মহিলারা জানান গতকাল তারা রেলের মাধ্যমে রাজ্যে আসেন এবং আজ সকালে মোহনপুর যান এবং সিধাই থানাধীন মোহনপুর শনিতলা এলাকায় এক যুবকের কাছ থেকে গাঁজা কিনে যাওয়ার পথে আটক হয়।

এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের কাছ থেকে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা হবে, তাদের বিরোদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত করেছে পুলিশ।কার থেকে গাঁজা গুলি এনেছে,কোথায় নিয়ে যাচ্ছিলেন।

Leave a Comment