পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৫ জুলাই, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে গতকাল জিলা পরিষদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য অবিনাশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের জেলা আধিকারিক জানান, চলতি অর্থবছরে পশ্চিম জেলায় স্বাবলম্বন প্রকল্পে ২৪৬ জনের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। পিএমইজিপিতে ১৬৮ জনের ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ১০৫ জনকে ঋণ দেওয়া হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবর্ষে জেলার ৬,৪৭৩ জনকে বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের আধিকারিক সভায় জানান, গত অর্থবছরে জেলার মোহনপুর, চম্পকনগর ও ডুকলি এই তিনটি রেশম শিল্প কেন্দ্র এলাকার ৬ ১টি পরিবারের সোয়াকানি করে জমিতে তুঁত বাগান করা হয়েছে।

এই তঁত বাগান থেকে ১৬৫০.৮৫ কেজি রেশম গুটি উৎপাদন করা হয়েছে। আধিকারিক জানান, এবছরও ৫ হাজার কেজি রেশম গুটি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম জেলার ১৭টি হস্ততাঁত শিল্পের ক্লাস্টারে ৭৩৪০ জন তাঁত শিল্পী কাজ করছেন বলেও আধিকারিক জানান।

হস্ততাঁত ও হস্তকারু শিল্প আধিকারিক সভায় আরও জানান, কেন্দ্রীয় প্রকল্পে ফটিকছড়া, বামুটিয়া, তারানগর ও ঘুমুলুঙ এই চারটি ক্লাস্টার থেকে ৬০ জন করে ২৪০ জন তাঁত শিল্পীকে তাঁত শিল্পে প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে তাঁত বস্ত্র উৎপাদন সামগ্রী দেওয়া হয়েছে। রাজ্যের তাঁত শিল্প উন্নয়ন স্কিমেও এডিনগর ও খুমুলুঙ হরিমঙ্গল পাড়া তাঁত শিল্প কেন্দ্রে ৩০ জন করে তাঁত শিল্পীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।

অন্যদিকে হস্তকারু শিল্পেও আগরতলা, যোগেন্দ্রনগর, মোহনপুর, মজলিশপুর ও সানখলা এই পাঁচটি কারু শিল্প কেন্দ্রে জেলার ৩০ জন করে হস্তকারু শিল্পীকে বিভিন্ন হস্তকারু শিল্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সভায় টিআরএলএম এর প্রতিনিধিও বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

Leave a Comment