বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক আরোহী!

অনলাইন ডেস্ক, ২২ জুলাই, ২০২৫: বাইক ও গাড়ির সংঘর্ষে সংঘর্ষে আহত হল দু’জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কৈলাসহর শহরের বিদ্যানগর এলাকায়।

সূত্রে জানা গিয়েছে, পুর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের প্রবেশপথে একটি ওয়াগনার গাড়ি (নম্বর: TR02L-0459) শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইক (নম্বর: TR01BT-2624)-কে সজোরে ধাক্কা মারে।

ধাক্কায় বাইক চালক ও আরোহী গাড়ির উপর ছিটকে পড়েন এবং সামনের গ্লাসে মাথা ঠুকে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যান।

আহতদের একজনের নাম শাহিন আলি বলে জানা গেছে। উভয়েই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেলেও, পুলিশ গাড়িটি আটক করেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Leave a Comment