বিহারে বিশেষ নিবিড় সংশোধনী- রাজ্যের বাইরে অবস্থানরত ভোটারদের কাছ থেকে পূরণকৃত ফর্ম ও প্রয়োজনীয় নথিপত্র ২৫ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক,১৮ জুলাই, ২০২৫: বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) এর আওতায়, ২৪ জুন ২০২৫ পর্যন্ত মোট ৭,৮৯,৬৯,৮৪৪ জন ভোটারের মধ্যে ৬,৯৯,৯২,১২৬ জন (৮৮.৬৫%) ইতিমধ্যে পূরণকৃত ফর্ম জমা দিয়েছেন।

১৬ জুলাই ২০২৫ তারিখে নির্বাচন কমিশনের প্রেস রিলিজ অনুযায়ী, মাত্র ৬৮৫% ভোটার, অর্থাৎ ৫৪,০৭,৪৮৩ জনের ফর্ম এখনো জমা পড়েনি, যেগুলো আগামী ২৫ জুলাই ২০২৫ এর মধ্যে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, অনেক ভোটার বর্তমানে অস্থায়ীভাবে বিহারের বাইরে অবস্থান করছেন এবং তারা অনলাইনে বা পরিবারের সহায়তায় ফর্ম পূরণ করতে পারেন।

এখন পর্যন্ত ৬,৪৭,২৪,৩০০টি ফর্ম (৮১.৯৬%) যাচাই করা হয়েছে। খসড়া ভোটার তালিকা ১ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত হবে এবং দাবি ও আপত্তির সময়কাল হবে ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
বিহারের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য ফর্ম জমা দেওয়ার উপায়: বিহারের বাইরে অবস্থানরত ভোটাররা নিচের যেকোনো মাধ্যমে ফর্ম জমা দিতে পারেন: https://voters.eci.gov.in ওয়েবসাইট বা ইসিআইনেট অ্যাপ এর মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।

পূর্বে পূরণ ফর্ম ডাউনলোড করে স্বাক্ষর করে বিএলও-কে পাঠাতে পারেন: হোয়াটসঅ্যাপ, ইমেইল পদ্ধতিতে অথবা পরিবারের সদস্যরাও বিএলও-এর কাছে ফর্মটি জমা দিতে পারেন।
প্রয়োজনীয় নথিপত্র (নিম্নোক্ত যেকোন একটি):
১) কেন্দ্র/রাজ্য সরকার/পিএসইউ/স্বীকৃত প্রতিষ্ঠানের পরিচায়পত্র বা পিপিও
২) ভারতে ০১-০৭-১৯৮৭-এর পূর্বে সরকার। স্থানীয় কর্তৃপক্ষ। ব্যাংক/ ডাকঘর/এলআইসি/
পিএসইউ কর্তৃক জারি করা নথি
৩) প্রামাণিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের প্রমাণপত্র
৪) পাসপোর্ট
৫) স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত সার্টিফিকেট
৬) রাজ্য সরকারের দ্বারা জারি করা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
৭) রেশন কার্ড
৮) স্বীকৃত কর্তৃপক্ষের জারি করা জাতি প্রমাণপত্র
৯) জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০) রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত পারিবারিক দলিল
১১) সরকার কর্তৃক জারি করা জমি বা ঘর বরাদ্দের প্রমাণপত্র
উপরোক্ত যেকোন একটি নথি ফর্মের সঙ্গে সংযুক্ত করলে ভোটার তালিকায় নাম যুক্ত করতে পারবেন। যদি নথি তখনই প্রাপ্ত না হয়, তবে সেটি ২৫ জুলাই, ২০২৫ অথবা দাবি ও আপত্তির সময়কালে (১ আগস্ট-১ সেপ্টেম্বর, ২০২৫) জমা দেওয়া যেতে পারে।

খসড়া তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্ত করতে হলে ২৫ জুলাই ২০২৫ এর মধ্যে ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক। ভোটাররা তাদের ফর্মের স্টেটাস চেক করতে পারেন ইসিআইনেট অ্যাপ বা https://voters.eci.gov.in এ গিয়ে। ভারতের নির্বাচন কমিশন থেকে এক প্রেস নোটে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment