আনন্দমার্গ প্রচারক সংঘের তিনদিন ব্যাপী ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৩ জুলাই, ২০২৫: ১১, ১২, ১৩ই জুলাই আনন্দমার্গ প্রচারক সংঘের আগরতলা শাখার উদ্যোগে তিনদিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হলো আগরতলা কলেজ টিলায় অবস্থিত আনন্দমার্গ স্কুলে। সেমিনারের আযোজক ছিলেন আগরতলা ডায়সিস সচিব আচার্য কৃতাত্মানন্দ অবধূত, মহিলা বিভাগের ডায়াসিস সচিব অবধূতিকা আনন্দ কৃষ্ণধ্যানা আচার্যা ও সংগঠক আচার্য গুরুধ্যানানন্দ অবধূত।

তিন দিনের এই সেমিনারে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষযে আলোচনা করেন কলকাতা থেকে আগত আচাম শুভদীপানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত। আলোচনার মূল বিষয় ছিল বর্তমান সামাজিক অবক্ষয় ও অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি আদর্শ সমাজ গঠন করতে হলে চাই আধ্যাত্মিক জাগরণ ও পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো ভেঙে বিকেন্দ্রিত সুসন্তলিভ অর্থনৈতিক পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।

আনন্দমার্গ দর্শনে এর সুস্পষ্ট ও বাস্তবমুখী বিজ্ঞানসম্মত পথ নির্দেশনা আছে। তিন দিনের আলোচনা সভায় আগরতলা ডায়াসিসের শতাধিক মার্গী ভাইবোন অংশগ্রহণ করেছিলেন। ১২ তারিখ অপরাহ্ণে একটি কীর্তন শোভাযাত্রা আগরতলা শহর পরিক্রমা করে।

Leave a Comment