প্রগতি ত্রিপুরা, আগরতলা,৭ জুলাই।। কমলপুরের লাইসেন্সধারী মদের দোকান তথা দুই নং দোকান থেকে ছাপ্পান্ন কেস মেয়াদত্তীর্ণ কিংফিসার বিয়ার বাজেয়াপ্ত করলো আবগারি দপ্তর। বলা বাহুল্য এই দপ্তরের সাব ইন্সপেক্টর চয়ন লস্কর রুটিন ভিসিটে কমলপুর এসে দুই নং মদের দোকানে যখন তল্লাশি করছিলেন তখন মোট ছাপ্পান্ন কেস মেয়াদত্তীর্ণ বিয়ার পায়। তিনি সেই বিয়ার গুলো বাজেয়াপ্ত করেন। অবাক করার মতো বিষয় হলো লাইসেন্স প্রাপ্ত মদের দোকান থেকে এই বিপুল সংখক মেয়াদ উত্তীর্ণ বিয়ার পাওয়াটা কিন্তু বিপজ্জনক। না জানি কতদিন ধরে এই মেয়াদ উত্তীর্ণ মাদক মানুষের কাছে বিক্রি করে আসছিলো ? কারণ মদের দোকান এইরকম একটা দোকান যার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ জানায়না। যার কারণে যেরকম খুশি বাণিজ্য করে যাচ্ছে। এছাড়াও নিয়ম অনুসারে মদের দোকানে ক্রেতাকে ক্যাশমেমো দেওয়ার কথা। কিন্তু তাও দেওয়া হয়না । যার ফলে কোনো ক্রেতা কাউন্টার থেকে মদ ক্রয় করে বাড়ি যাবার সময় আনাচে কানাচে ঘাপটি মেরে বসে থাকা পুলিশ সেই মদ নিয়ে যায়। ফলে ট্যাক্স দিয়ে মদ ক্রয় করে একজন ক্রেতা পুলিসি হয়রানির স্বীকার হয় । দপ্তর আটক হওয়া মেয়াদ উত্তীর্ণ বিয়ার গুলি আটক করে নিয়ে গেছে ।








