অনলাইন ডেস্ক, ২৬ জুন, ২০২৫: সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আরবান আই.সি.ডি.এস, প্রকল্পের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে এক প্রকল্প পর্যায়ের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।
আগরতলা পুরনিগমের ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনারাণী সরকার, পুরনিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলোক রায়, কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, পশ্চিম জেলা সমাজশিক্ষা পরিদর্শক দীপকলাল সাহা এবং মেডিক্যাল অফিসার ডা. রণিতা ঘোষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিনারাণী সরকার রাজ্য সরকার গৃহীত মাদক বিরোধী অভিযান এবং এর প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। অন্যান্য অতিথিগণও তাদের বক্তব্যে মাদক বিরোধী অভিযানের বার্তাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সি.ডি.পি.ও. সৌহার্দ্য চক্রবর্তী। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবর্ষে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন কর্মসূচি রূপায়ণে বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য ২২ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাব, এন.জি.ও, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।








