রথযাত্রা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ২৬ জুন, ২০২৫: রথযাত্রা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব ভ্রাতৃত্ববোধ ও সংহতির বার্তা বহন করে।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই উৎসবে অংশগ্রহণ করেন, যা ত্রিপুরার ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভগবান জগন্নাথদেব, বলরাম এবং দেবী সুভদ্রার এই মহিমান্বিত যাত্রা আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক এই প্রার্থনা করি। এই উৎসব আমাদের সকলের মধ্যে ঐক্য ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক। উৎসব আনন্দমুখর হোক।’

Leave a Comment