অনলাইন ডেস্ক, ১৮ই জুন ২০২৫। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী দক্ষিণ ত্রিপুরা জেলায় ত্রিপুরা রোড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন স্কিম, ২০২৫ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি যৌথ সমীক্ষা দল গঠন করা হয়েছে।
এই টিম দুর্ঘটনার বিশ্লেষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে কাজ করবে। পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই তিন সদস্য বিশিষ্ট যৌথ সমীক্ষা দলে নোডাল অফিসার হিসেবে রয়েছেন বিলোনীয়া ট্রাফিক ইউনিটের পুলিশ ইন্সপেক্টর বিশ্বজিৎ দেববর্মা।
এছাড়া রয়েছেন পিডব্লিউডি দপ্তরের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার লিটন দেবনাথ এবং শান্তিরবাজারস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিবহন আধিকারিক কার্যালয়ের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর জওহর রিয়াং।








