আবারো আগরতলা রেল স্টেশনে আটক এক বাংলাদেশী নাগরিক

অনলাইন ডেস্ক, ১৭ জুন, ২০২৫: আবারো অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে আগরতলা জিআরপিএস।

সোমবার রাতে গুপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এসেছে মোহাম্মদ দিলওয়ার হোসেন নামের এই ব্যক্তি।

তার বয়স ২৫, জিলা- চাঁপাইনবাবগঞ্জ, বাংলদেশের বাসিন্দা । সে ট্রেনে করে বহীরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে।

গুপন খবরের ভিত্তিতে আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে অভিযান নেমে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসায় সে বলে কলকাতা যাবে। আজ টাকা কে মহামান্য আদালতে প্রেরণ করা হয় ।

Leave a Comment