অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল উত্তর সিঙ্গিছড়া গ্রামপঞ্চায়েত কার্যালয়ে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মোট ২১১টি আবেদনপত্র জমা নেওয়া হয়। এর মধ্যে ৬০টি পিআরটিসি, ১০টি ইনকাম, ১০টি এসটি, ৪৯টি এসসি, ১৬টি বিবাহ নিবন্ধীকরণ, রেশন কার্ডে নাম অর্ন্তভুক্তির জন্য ৬টি এবং ৬০টি আরওআর শংসাপত্রের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়।
পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এলাকার ৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রঞ্জন দাস ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।








