অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় গত ২০২৪-২৫ অর্থ বছরে রাজ্যে মোট ৩৮ হাজার ১৫৫ জন প্রসূতি মাকে ওষুধ ও খাবারের জন্য মোট ১৮ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার টাকা সহায়তা করা হয়েছে।
সরকারি চাকুরিজীবী ছাড়া সকল অংশের প্রসূতি মা এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারেন। এ প্রকল্পে প্রথম সন্তানের জন্য দুটি কিস্তিতে মোট ৫০০০ টাকা মায়েদের দেওয়া হয়।
এর মধ্যে প্রথম কিস্তিতে ৩০০০টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। দ্বিতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে মাকে এককালীন ৬০০০ টাকা সহায়তা করা হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস এই সংবাদ জানান।







