দুর্ঘটনাগ্রস্ত বিলাসবহুল গাড়ি থেকে বার্মিজ সিগারেট উদ্ধার

অনলাইন ডেস্ক, ১২ জুন, ২০২৫: বুধবার রাতে পানিসাগর মূল সড়কেদুর্ঘটনাগ্রস্ত বিলাসবহুল গাড়ি থেকে বার্মিজ সিগারেট উদ্ধার। প্রায়ই মিজোরাম অবৈধভাবে বার্মিজ সিগারেট পাচার হচ্ছে উত্তর ত্রিপুরা হয়ে বাংলাদেশে। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া পানিসাগর জলে বাসার নাকা চেকিং পয়েন্ট পুলিশ থাকা সত্ত্বেও প্রায় দিন রাতে ধর্মনগর মূল সড়ক হয়ে আনন্দবাজার নাকা চেকিং পয়েন্ট হয় বাংলাদেশে রপ্তানির ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীর মনে।

এই চোরাচালান চক্রের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কিছু অসাধু ব্যবসায়ী জড়িত থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি গতকাল গভীর রাতে ধর্মনগরের পানিসাগর রোডের তিলতৌই এলাকায় ধর্মনগর পানিসাগর মূল সড়কের দ্রুতগতিতে এসে As11AE8224 নাম্বারের একটি বিলাসবহুল গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে এবং গাড়ি থেকে বিপুল পরিমাণে বার্মিজ সিগারেট উদ্ধার করে।

পরে পানিসাগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং সিগারেট গুলো বাজেয়াপ্ত করে পানিসাগর থানায় নিয়ে যায়। এই ধরনের সিগারেট বহনকারী গাড়ি গুলি প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে পানিসাগর পুলিশের নাকা চেকিং ক্রস করে আসতে পারে বা পানিসাগর পুলিশ যখন গাড়িগুলি চেক করে তখন এই অবৈধ সিগারেট গুলি কোথায় গায়েব হয়ে যায়, আবার চেকিং শেষ করলে পরে গাড়িতে কিভাবে মজুদ হয়ে যায়। উত্তর জেলা বাসী প্রশাসনের কাছে দাবি করছেন এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জন্য।

Leave a Comment