বাংলাদেশী নাগরিক এবং 2 জন ভারতীয় দালাল কে আটক

অনলাইন ডেস্ক, ০৯ জুন, ২০২৫: আগরতলা রেল স্টেশনে পুলিশের বিশেষ অভিযানে ধৃত ১ বাংলাদেশি ও দুই ভারতীয় দালাল। গুপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে বিশেষ অভিযান চালানো হয়।

সেই তল্লাশি অভিযানে ১ বাংলাদেশি নাগরিক ও দুই ভারতীয় দালালকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন ঝিল মিল (৬৩) জিলা- খুলনা, বাংলাদেশ, সাগর মন্ডল (২৩) বাড়ি – দক্ষিণ গাঙ্গুটিয়া লেখংগা থানার অন্তর্গত পশ্চিম ত্রিপুরা ( ভারতীয় দালাল), সুব্রত দাস বাড়ি রাঙ্গুটিয়া পাতার বাজার অন্তর্গত পশ্চিম ত্রিপুরা ( ভারতীয় দালাল)। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে দিল্লী যাবে জানায়।

জি আর পি থানার অফিসার এর টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে, এখন পর্যন্ত পুলিশ টিম অনুমান করছে আরো তথ্য বেরিয়ে আসতে পারে তাদের থেকে।

এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং মহামান্য আদালতে প্রেরণ করা হয় আজ । আরো জানা যায়, সুব্রত দাস কে গত প্রায় পাঁচ মাস আগে ঠিক একই অপরাধের জন্য তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল আগরতলা জিআরপি থানার পুলিশ এই মামলায় তিনি এখন জামিনে আছেন। কিন্তু আজকে সেই একই অপরাধের জন্য আবার তাকে গ্রেফতার করেছে আগরতলা জি আর পি থানার পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী