অনলাইন ডেস্ক,৭ জুন, ২০২৫: বঙ্গ্যের নাগরিকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে এজিএমসি ও ডিবিপি হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
আজ ও শ্যামাপ্রসাদ মুখার্জি লেনস্থিত নিপুরা হনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে রাজ্যে সফররত নয়াদিল্লিস্থত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)’র এক চিকিৎসক প্রতিনিধি দলের সাথে বৈঠককালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন।
এইমস’র অধিকর্তা প্রফেসর (ডা) এম. শ্রীনিবাস-এর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ডা. রমেশ আগরওয়াল, ডা. লক্ষ্মীতে উত্তাভাট্টি, ডা. অরুণা কুমারী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন পরিষেবাটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কজ্যে টেলি এডুকেশন ও টেলি কনসাল্টেশন পরিষেবাকে চালু করার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গির কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর আরও উন্নতিকল্পে এইমস’র প্রয়োজনীয় পরামর্শ সহায়তা চেয়ে অধিকর্তা প্রফেসর (ডা) এম শ্রীনিবাস-এর পৃষ্ট আকর্ষণ করেন।
বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে রাজোর স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
তাছাড়াও বৈঠকে এজিএমসি ও জিবিপি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্র সহ চলমান প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয়। বৈঠকে এইমস’র অধিকর্তা প্রফেসর (ডা) এম শ্রীনিবাস রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানে এইমস’র দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।
চিকিৎসায় সুপার স্পেশালিটি পরিষেবা, তথ্য ও প্রযুক্তি নির্ভর পেপারলেস হাসপাতাল গড়া, হাসপাতালে প্রশাসনিক বাবস্থার শক্তিশালীকরণ, উন্নতমানের জরুরী চিকিৎসা পরিষেবা, চিকিৎসা ক্ষেত্রে যুক্তদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রগুলিতে বিশেষভাবে জোড় দেওয়ার উপর এইমদ’র অধিকর্তা গুরুত্বারোপ করেন।
বৈঠকে এজিএমসি ও জিবিপি হাসপাতালের রেণী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বিধায়ক মীনারাণী সরকার, মুখ্যমন্ত্রীর ৩০সডি পরমানন্দ সরকার ব্যানার্জি, স্বাস্থ্য অধিকর্তা ডা. তপন মজুমদার, জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডা. শঙ্কর চক্রবর্তী, এজিএমসি’র প্রিন্সিপাল প্রফেসর (ডা) অনুপ সাহা, প্রাক্তন স্বাস্থ্য অধিকতা প্রফেসর (ডা) সঞ্জীব দেববর্মা সহ এজিএমসি ও জিবিপি হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক সহ প্রশাসনিক অধিকারিকগণ উপস্থিত ছিলেন।







