নগদ টাকাসহ আটক চোর

অনলাইন ডেস্ক, ২৭ মে, ২০২৫ । সাব্রুমে চুরি যাওয়া নগদ টাকা সহ গ্রেফতার চোর। ধৃত ব্যক্তির নাম সুজিত দাস। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে সকালে সাব্রুম এর সোনাই ছড়ি এলাকার সুমন নাথ নামে এক ব্যক্তির ভাড়াটিয়ার ঘর থেকে ঘর এক লক্ষ টাকা মতো চুরি হয়।

সাব্রুম থানায় অভিযোগ জানানো হলো, পুলিশ তদন্তে নামে। পুলিশ সুমন নাথ এর বাড়িতে গিয়ে চুরির ঘটনার বিষয়ে তদন্ত করে এবং বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ কালেকশন করে চোরকে সনাক্ত করে।

এরপর মঙ্গলবার দুপুরে সাব্রুম হাসপাতালের সম্মুখ থেকে এই চুরির ঘটনায় অভিযুক্ত সুজিত দাস কে আটক করে পুলিশ। তার কাছ থেকে নগদ ৩৫ হাজার ২০০ টাকা পাওয়া যায়। তাকে আজকে মহকুমা আদালতে সোপর্দ করা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী