শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর বজ্রপাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

অনলাইন ডেস্ক, ১২ মে, ২০২৫: গতকাল বজ্রপাতের প্রভাবে মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের ৪০ শতাংশ এলাকায় নানা ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩৩৫টি পরিবারের লোকজনদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হেজামারা ব্লকের গয়ামণি ইংরেজি মিডিয়াম জে.বি. স্কুল, আখালিয়াছড়া ইংরেজি মিডিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়, চন্দ্রীছড়া এস.বি. স্কুল এবং শনখলা এস.বি. স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে।

এই ৪টি ত্রাণ শিবিরে ৩৩৫টি পরিবারের মোট ৯৯১ জন আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৪৭১ জন, মহিলা ৪৬৮ জন এবং শিশু রয়েছে ৫২ জন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়।

আজ শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ ক্ষতিগ্রস্ত এলাকা এবং ত্রাণশিবিরগুলি পরিদর্শন করেন। মহকুমা প্রশাসন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment