অনলাইন ডেস্ক,০৯ মে, ২০২৫: শান্তির বাজার মহকুমার বাইখরা থানাধীন লক্ষীছড়াতে আপত্তিকর অবস্থায় একজন নারী-পুরুষ আটক। বৃহস্পতিবার রাতে দুজনকেই আটক করে স্থানীয়রা।
ঘটনার বিবরনে জানাজায় উদয়পুর কিল্লা এলাকার জন জমাতিয়া এবং দেবিপুর বাসিন্দা একজন যুবতীকে রাত আনুমানিক ১১টা সময় গ্রামের এক বাড়িতে অসামাজিক কাজ করার সময় হাতেনাতে ধরে ফেলে এলাকার লোকজন।
সূত্রে জানা গেছে, আটক পুরুষ জন জমাতিয়া বিবাহিত এবং বিশ্রামগঞ্জ থানার ক্লার্ক পদে নিযুক্ত ছিল। বিভিন্ন অভিযোগের কারণে জন জমাতিয়াকে বিশ্রামগঞ্জ থানা থেকে বহিস্কৃত করা হয় কয়েক মাস আগে। এলাকাবাসীর অভিযোগ ওই বাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে অসামাজিক কার্যকলাপ চলছিল।
আজ তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে গরমবাসীরা। রাতেই গ্রামবাসী সবাই একত্রিত হয়ে দুজনকে গ্রামের একটি স্থানীয় কালী মন্দিরে নিয়ে বিয়ে করিয়ে দেয়। তাদের এইসব নোংরা কাজের জন্য পুরো গ্রামে সি সি রব উঠেছে ।








