অনলাইন ডেস্ক,০৭ মে, ২০২৫: বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে রাষ্ট্রীয় সেবা দলের প্রতিষ্ঠাতা নারায়ণ শোভারাও হার্দিকর জন্ম দিবসে প্রদেশ কংগ্রেস ও প্রদেশ সেবা দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় । উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা সহ সেবা দলের নেতৃত্ব।
শ্রদ্ধাঞ্জলি দিয়ে কংগ্রেসের সভাপতি বলেন নারায়ণ শোভারাও হার্দিকর তিনি ছিলেন রাষ্ট্রীয় সেবা দলের প্রতিষ্ঠাতা। সারা দেশে আজকের দিনটি যথাযথ মর্যদের সঙ্গে পালন করা হচ্ছে।
উনার এই জন্ম দিবস আজকে সারা দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষের কাছে একটি বার্তা। কংগ্রেস সেবা দল এই দেশে স্বাধীনতার আগে থেকে দেশবাসীর সেবায় নিয়োজিত। দেশপ্রেম রাষ্ট্রীয় কার্যক্রমে বিশেষ করা সমাজ সেবামূলক কার্যক্রম দুর্যোগে হোক, মানুষের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে সেবা দলের কর্মীরা।
সেই সেবা কর্মকে লক্ষ্য রেখে সারা দেশে তাদের যে নিষ্ঠা এবং দায়িত্ব পালনের ভূমিকা এটা দেশব্যাপী পরিলক্ষিত হয়েছে। এক সময় এই সেবা দলের যখন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু।
দেশের মানুষকে ঐকবদ্ধ হয়ে সমাজ সেবামূলক কাজের মধ্যে দিয়ে এই সেবা দলকে আরো শক্তিশালী করতে রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছে পাশাপাশি সেবা দল কর্মীদের প্রতি নিষ্ঠা, সততা এবং সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান করেছে প্রদেশ কংগ্রেস।








