অনলাইন ডেস্ক, ৫ মে, ২০২৫: ২০২২ সালে ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ২৪৯ টি শূন্য পদের জন্য চাকরির প্রত্যাশীদের শারীরিক পরীক্ষা হয়।
তারপর নিয়োগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার ও লিখিত পরীক্ষা গ্রহণ করার কথা থাকলো এখন পর্যন্ত শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ যুবকদের কোন কিছুর জন্য ডাকা হয়নি।
বহুবার দপ্তরে এসে ইন্সপেক্টর জেনারেল অফ পিজনের উদ্দেশ্যে তারা ডেপুটেশন দিয়েছেন। তাদের শুধুমাত্র আশ্বাস দিয়ে যাচ্ছে। অথচ এখন পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে গুলি নিয়ে কোন রকম ঘোষণা দেওয়া হয়নি। সোমবারও তারা আইজি পিজনের সাথে দেখা করতে আসেন।
তাদের বক্তব্য ২০২২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত তাদের অপেক্ষা করে মানসিকভাবে ভেঙে পড়তে হচ্ছে। দিন দিন বয়সোত্তীর্ণ হতে হচ্ছে। ১৮ থেকে ১৯ বার তারা দপ্তরে এসে যোগাযোগ করেছে।
কিন্তু কোনরকম সদুত্তর মিলছে না তাদের। তাদের মধ্যে এক চাকরি প্রত্যাশী জানান শুধু শূন্য পদ তৈরি করলে সরকারের চলবে না, বেকারত্বের দিকও সরকারকে চাইতে হবে।








