অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৫: শান্তির বাজার শহর থেকে এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো দমকল বাহিনীর কর্মীরা। অগুন, পথ দুর্ঘটনা, চিকিৎসা কিংবা শহর নিরাপত্তা পরিষেবা প্রদানে সর্বদা কাজকরে যাচ্ছে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। ।
জানা যায়, শনিবার আনুমানিক রাট ১টা ৩০ শান্তির বাজার অগ্নিনির্বাপক দপ্তর অফিস থেকে কিছুটা দুরত্বে অবস্থিত একটি দোকানে কিছু ভাঙ্গার শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায় দমকল কর্মীরা। কর্মীরা গিয়ে দেখে দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে।
কর্মীরা কিছুক্ষণ খুঁজাখুজি করে কাউকে পায়নি। হটাৎ করে কর্মীরা দেখতে পায় একটি ছেলে দোকান ঘরের ভিতরে ঢুকে আছে। সেই চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। পরে আটক চোরকে শান্তির বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।








