লোকালয় থেকে উদ্ধার বিরল প্রজাতির বন্যপ্রাণী, চাঞ্চল্য

অনলাইন ডেস্ক, ২৩ এপ্রিল, ২০২৫: এবার খোয়াই জেলার তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে রাজনগর এলাকা থেকে উদ্ধার বাঘের মতো দেখতে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। নির্বিচারে বন ধ্বংসের ফলে বনে থাকা বিরল প্রজাতির বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধারে চাঞ্চল্য! রাজনগর এলাকার স্থানীয় একটি বাড়িতে বুধবার গভীর রাতে এই বন্য প্রাণীটি প্রবেশ করে।

বাড়িতে থাকা লোকজন বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে, তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে, পার্শ্ববর্তী বাড়ির লোকজনও ছুটে আসে এবং সকলে সঙ্ঘবদ্ধ প্রচেষ্টা করে প্রাণীটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের নিকট। বনদপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং বিরল প্রজাতির ওই বন্য প্রাণীটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তরের রেঞ্জ অফিসে নিয়ে যায়।

এই ঘটনার বিষয়ে কর্তব্যরত ফরেস্ট অফিসার অবিনাশ দাস জানায়,, উদ্ধারকৃত প্রাণীটি একটি বিরল প্রজাতির প্রাণী, যার নাম ‘লেপার্ড ক্যাট’। বর্তমানে উনারা প্রাণীটিকে নিজেদের রক্ষণাবেক্ষণে রেখেছেন এবং পরবর্তীতে ঊর্ধ্বতন মহলের নির্দেশমূলে প্রাণীটিকে উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া হবে। তৎসঙ্গের তিনি আরো জানায়, দিন দিন যেভাবে বন ধ্বংস হচ্ছে, তারই প্রভাব পড়ছে এই বন্যপ্রাণীদের উপর।।

Leave a Comment