অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৫: মঙ্গলবার ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৫৬ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের সিপি আই এম সদর কার্যালয়ে। যথাযথ মর্যাদার সাথে এই দিনটি পালন করা হয়।
মহান নভেম্বর বিপ্লবের অন্যতম প্রধান রূপকার ভ্লাদিমির ইলিচ লেনিনের স্মৃতির প্রতি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন করে শ্রদ্ধা জানায় সিপিআইএম-এর রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী। । সঙ্গে উপস্থিত অন্যান্য নেতৃত্বও শ্রদ্ধা নিবেদন করেন।
পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ১৮৭০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহন করেন রুশ বিপ্লবের পুরোধা ভ্লাদিমির লেনিন। দেড়শ বছর পরেও তাকে মনে রেখেছে বিশ্ব।
তার রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর অসংখ্য মানুষ স্বপ্ন দেখে শোষণহীন সমাজের। ভ্লাদিমির লেনিন ছিলেন রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বলশেভিক বিপ্লবের নেতা এবং সোভিয়েত প্রজাতন্ত্র রাষ্ট্রের প্রথম প্রধান।








