বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক ব্যাক্তি

অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৫: ধর্মনগর থানাধীন কালিকাপুর জেল চত্বরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক ব্যাক্তি। আহত ব্যাক্তির নাম বীরেন্দ্র দেবনাথ (৪০)। পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি ধর্মনগর থানাধীন আনন্দবাজারে।

ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। দমকল বাহিনীর বয়ান অনুযায়ী, মঙ্গলবার ঐ এলাকায় কাজ করার সময় অসাবধানতাবশত রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ছোঁয়া লেগে যায়। শক লেগে মুহূর্তের মধ্যে পরে যায় বীরেন্দ্র দেবনাথ।

সঙ্গে সঙ্গে এলাকার লোকজন দমকল বাহিনীকে খবর দেয় । খবর পেয়ে দমকল বাহিনী এসে বিদ্যুৎস্পৃষ্ট ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রয়েছে l

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী