২১ এপ্রিল থেকে দু’দিনব্যাপী গড়িয়া ও বর্ষবরণ উৎসব

অনলাইন ডেস্ক, ১৯ এপ্রিল, ২০২৫: দু’দিনব্যাপী গড়িয়া ও বর্ষবরণ উৎসব-২০২৫ আগামী ২১ ও ২২ এপ্রিল আগরতলাস্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তর, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ, আগরতলা পুরনিগম ও পানতীয় স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় ও অন্যান্য দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন ও রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে গড়িয়া পূজা সহ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষ্যে খোলা হবে চিরাচরিত খাবারের দোকান। দু’দিনের এই উৎসবে জাতি জনজাতি শিল্পীদের দ্বারা গড়িয়া, গাজন, মামিতা, লেবাংবুমানি, রবীন্দ্রসংগীত, লোকনৃত্য, জাদুকলিজা পরিবেশিত হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী