পাঁচ দিন বিদ্যুৎহীন খোয়াই পূর্ব গণকী এলাকা

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল, ২০২৫: পাঁচ দিন ধরে এলাকা বিদ্যুৎহীন। সন্ধে নামলেই ঘুটঘুটে অন্ধকার। পাম্প না চলায় জলের সঙ্কট। খোয়াই পূর্ব গণকীর পশ্চিম কলোনিতে এলাকায় এখন এমনই পরিস্থিতি। নববর্ষের দিন থেকে এখন পর্য্যন্ত বিদ্যুতের দেখা নেই।

একইরকম অবস্থা চলছে চেরমা, সিঙ্গিছড়া , চেবরী, ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের পাড়ায়ও। শুক্রবার সন্ধ্যায় পূর্ব গণকী এলাকার মানুষজন দল বেঁধে ছুটে আসেন বিদ্যুৎ নিগমের খোয়াই সাব ডিভিশনের অফিসের সামনে।

পরিষেবা বঞ্চিত ক্ষুব্ধ মানুষ বিদ্যুৎ নিগমের সামনে জড়ো হয়ে নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। এলাকার এক বাসিন্দা সাংবাদিকদের জানান, পূর্ব গণকীর মধ্য পাড়া পশ্চিম কলোনির পাশে বিদ্যুতের যে ট্রান্সফরমার টি আছে সেটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ এর সামান্য কিছু তেই খারাপ হয়ে যায়।

কিন্তু এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি নিগম। এলাকাবাসীদের আরো অভিযোগ করেন পূর্ব গণকি এলাকা সহ অন্য এলাকার যদি কোনো বিদ্যুৎ ফেজ এর সমস্যা হয় তাহলো দেখা যায় অন্য এলাকার বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়ে যায়, কিন্তু পূর্ব গণকি এলাকার ফেজ ঠিক না হওয়ার কারণে বিদ্যুৎ সেবা পাওয়া যায় না।

তাই এলাকার মানুষ একত্রিত হয়ে নিগমের সিনিয়র ম্যানেজারকে জিজ্ঞাসা করতে এসেছিলেন যে, পাঁচ দিন ধরে কেন আমাদের এলাকা বিদ্যুৎহীন! আর কয়দিন পার হলে পরিষেবা স্বাভাবিক হবে! এই বিক্ষোভের আঁচ করতে পেরে নিগম সাব ডিভিশনের অফিসের সামনে পুলিশ মোতায়েন করে রাখা হয়ে ছিল। তাছাড়া নিগমের সাব ডিভিশনের অফিসে তখন কোন আধিকারিক ছিলেন না। সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার কেউ ছিলেন না।

Leave a Comment