অনলাইন ডেস্ক, ২৪ মার্চ, ২০২৪: জাতীয় ও আন্তর্জাতিকস্তরে যোগার বিকাশ ও প্রচারের ক্ষেত্রে অবদানের জন্য প্রাইম মিনিস্টার’স যোগা অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে আয়ুষ মন্ত্রণালয়। এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য হল যোগার প্রচার ও প্রসারের মাধ্যমে যে সকল ব্যাক্তি/সংগঠন সমাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এমন ব্যক্তি/সংগঠনকে স্বীকৃতি ও সম্মানিত করা।
আয়ুষ মন্ত্রক ২০২৫ সালের উক্ত মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যোগবায়ামের প্রচার ও বিকাশে অনবদা ট্র্যাক রেকর্ড রয়েছে এমন ইচ্ছুক ব্যাক্তি/সংগঠন অনলাইনে mygov পোর্টালের https://innovateindia.mygov.in/pm-yoga-awards-2025/ লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ৩১ মার্চের মধ্যে এই আবেদনপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, দ্বিতীয় আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যোগা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের নর্থ-ইস্ট জোন কালচারাল সেন্টার থেকে এ সংবাদ জানানো হয়েছে।








