ছেলের হাতে খুন মা

প্রগতি ত্রিপুরা, আগরতলা, ২২ মার্চ : ছেলের হাতে খুন জন্মদাত্রী মা এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সরোজনী চা বাগানের দুই নং ওয়ার্ড এলাকায়। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান সরোজনী চা বাগান এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা যশোদা চাষা ওই একই এলাকার বাসিন্দা সুবল বাউরির সাথে প্রণয় সম্পর্ক ছিল দীর্ঘ বেশ কিছু বছর ধরে। শুক্রবার রাত্রিবেলা যশোদা চাষার বাড়িতে কেউ ছিল না তখন সুবল বাউরী আসে উনার বাড়িতে, যশোদা চাষার ছেলে মলেন চাষা আকণ্ড মদ্যপান করে বাড়িতে এসে ওদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। রাগান্বিত হয়ে মলেন চাষা তার মাকে একটি কাঠের টুকরো দিয়ে মাথার মধ্যে প্রহার করতে থাকে এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যশোদা চাষা। পাশাপাশি সুবল বাউরিকে সে বেধড়কভাবে মারধুর করে যার ফলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় শুক্রবার রাত্রিবেলা কৈলাসহর থানায় ওই একই এলাকার বাসিন্দা অমল উরাং মলেন চাষার বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে, পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে যার নম্বর হলো 15/2025 পাশাপাশি অভিযুক্ত মলেন চাষাকে কৈলাসহর থানার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুর বেলা চিকিৎসাধীন অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে মলেন চাষার মা যশোদা চাষা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাশাপাশি মলেন চাষাকে কৈলাসহর থানার পুলিশ শনিবার দুপুর বেলা জেলা দায়রা আদালতে প্রেরণ করবে বলেও জানান ওসি। উক্ত বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ বর্তমানে জেলা হাসপাতালে সুবল বাউরি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment