অনলাইন ডেস্ক, ১৮ মার্চ, ২০২৫: করবুকে জলেয়াস্থিত বাঁশিচন্দ্রপাড়া ইংরেজীমাধ্যম এইচ এস স্কুল প্রাঙ্গণে আগামী ১২ এপ্রিল শুরু হবে দু’দিনব্যাপী ২৩তম রাজ্যভিত্তিক বৈসু উৎসব। করবুক মহকুমা কার্যালয়ের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়৷
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, শিলাছড়ি বিএসি’র চেয়ারম্যান থৈঙগ্য মগ, করবুক বিএসি’র ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, করবুক মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং, সমাজসেবী অসীম ত্রিপুরা, সমাজসেবী অতীন্দ্র ত্রিপুরা, সমাজসেবী হিরণময় ত্রিপুরা, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।








