মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান

অনলাইন ডেস্ক, ১৭ মার্চ, ২০২৫। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরা ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ভারত সরকারের মিনিস্ট্রি এন্ড টেক্সটাইলের সহযোগিতায় ৫০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা যেন নিজেকে আত্মনির্ভরশীল হতে পারে তাই ৫০ জন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

লিচুবাগান স্থিত হেন্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টার আগরতলা। অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদে হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর দেববর্মন, নাবার্ডের জেনারেল মেনেজার অনিল এস কোর্ডমারী, পম্পা কর্মকার সহ অধিকর্তা (হস্তশিল্প ভারত সরকার)।

Leave a Comment