অনলাইন ডেস্ক, ১৬ মার্চ, ২০২৫: গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী। রবিবার উদয়পুর রেজিস্টেশন থেকে গাঁজা পাচার করার সময় আটক
করা হয় অমিত দেব রায় (২৮) নামে এক যুবককে। তার বাড়ি আগরতলার আমতলী এলাকায়।
পুলিশ জানিয়েছে গোপনভাবে খবর ভিত্তিতে সাবরুম থেকে শিয়ালদা গামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস তল্লাশি চালিয়ে ছয় কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে। আটক হওয়া ব্যক্তি এইচ ডি এফ সি লাইফ পলিসি কাজ করে বলে জানা যায়।
পুলিশ তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশ আটক অমিতের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। রাজ্যে প্রতিদিন গাঁজা পাচারের সময় পুলিশ কিংবা রেল পুলিশের হাতে আটক হচ্ছে রাজ্য কিংবা রাজ্যের বাইরের কিছু যুবক।








