প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি ৩২ কেজি শুক্র গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে।
এই ঘটনা, দশই মার্চ সোমবার রাত প্রায় ৭ঃ৩০ টার পর থেকে নয়টা অব্দি অভিযানে সফলতা আছে বলে পুলিশের দাবি।
গাজা কার বাড়ি মজুদবারের নাম হারুন মিয়া, পিতার নাম তরফ আলী। বাড়ি থানায় এলাকার খাদ্যাখলা গ্রামে। পুলিশ জানিয়েছে এই শুকনো গাজাগুড়ির মূল্য এক লক্ষ টাকা হবে।
মঙ্গলবার সকালে খবর জানাজানি হতেই যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে, সোমবার সাড়ে সাতটার দিকে নাকি তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুকনো গাজা মজুদ রয়েছে। তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন, এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিল দারকেও সঙ্গে নিয়ে অভিযানে চলে যান। পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ। ছিল টি এস আর জোয়ান।
অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসতঘরের সিলিং এর উপরেও তল্লাশি হয়। সে পর্যন্ত বসতঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাজা উদ্ধার করা হয়। হারুন মিয়ার বাড়ির আশেপাশের দু-একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয়।
একান্ত সাক্ষাতে বিস্তারিতভাবে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান। তিনি আরো জানান , ওসি নিজেই নাকি এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, পুলিশের আচ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে। তিনি জানান, তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলার নেওয়া হয়েছে। অবিলম্বেই নাকি তাকে পুলিশ ঝালে তেল কোর্টে পাঠানোর প্রচেষ্টা নেবেন।








