প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। খোয়াইয়ে পুলিশের অভিযানে উদ্ধার করা গেছে ব্রাউন সুগার। গ্রেফতার করা হয়েছে এক কুখ্যাত নেশা কারবারিকে।খোয়াই সম্প্রতিকালে নেশা কারবারিদের বিরুদ্ধে সক্রিয় ভাবে নেমেছে পুলিশ ময়দানে জালে তুলার জন্য।খোয়াই থানার ও সি সুবীর মালাকারের নেতৃত্বে পুলিশ ১০ থেকে ১৫ দিনের মধ্যে গাঁজাসহ ব্রাউন সুগার কারবারি পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সকালে খোয়াই শহরের রাধানগর স্টেট এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে এক গ্রেফতার করে। ঐ বিশ্বস্ত সূত্রে খবর ছিল পুলিশের কাছে আগরতলা থেকে একটি বাস গাড়ি খোয়াই উদ্দেশ্যে আসছিল। ওই বাস বাড়ির মধ্যে নেশা সামুদ্রিক রয়েছে বলে খবর। খোয়াই থানার ওসি সুবীর মালাকার সহ পুলিশ উৎ পেতে বসে থাকে সকাল থেকে খোয়াই রাধানগর স্ট্যান্ডে। বাস গাড়ি থেকে নামার পর লালছড়া এলাকার জয়ন্ত ভৌমিকে পরে তল্লাশি চালায়। জয়ন্ত ভৌমিকের কাজ থেকে তল্লাশি করে পুলিশ সাবানের দুটো কেইসে ২৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।খোয়াই থানার পুলিশ এন ডি পি এস আইনে একটি মামলা নিয়েছে পুলিশ।








