পরীক্ষার মরশুমে বিশালগড় মহকুমায় শব্দ সন্ত্রাস! প্রতিবাদ জানান প্রধান শিক্ষক

প্রগতি ত্রিপুরা,৬ মার্চ, আগরতলা।। বর্তমানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। কিন্তু বুধবার মধ্যরাত পর্যন্ত বিশালগড় মহকুমা জুড়ে শব্দ সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।তবে এটা একদিনের জন্য নয়… প্রায় প্রতিদিনই চলছে।কোথাও বিয়ে,কোথাও জন্মদিন, কোথাও রাজনৈতিক কর্মসূচি চলছে।সাউন্ড বক্সের বীভৎস আওয়াজ এক পাড়া ভেদ করে অন্য পাড়ায় যাচ্ছে। তাই এই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস।তিনি জানান শব্দ সন্ত্রাসে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হয়। বর্তমান সময়ে বোর্ড পরীক্ষার্থীদের সার্বিকভাবে সহায়তা করাতে এ সমস্ত সাউন্ড বক্সের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেন এমনটাই দাবি জানিয়েছেন বিশালগড় মহকুমার আপামোর জনগণ।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment