অনলাইন ডেস্ক, ৫ মার্চ, ২০২৫: শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ অভিযান কমলপুর ট্রাফিক দপ্তরের। কিছুদিন আগে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে মাইকযোগে ঘোষণা করা হয়েছিল যে ব্যস্ত সময়ে বিশেষ করে অফিস ও স্কুল চলাকালীন সময়ে যাতে শহরে বড়মালবাহী গাড়ি ও যত্র তত্র যাতে গাড়ি পার্কিং না করা হয়।
কিন্তু দেখা যায় স্কুল বা অফিস চলাকালীন সময়ে শহরে অবৈধ স্থানে গাড়ি পার্কিং, বড় বড় মালবাহী গাড়িগুলো বিভিন্ন দোকানের সামনে আনলোড করা হচ্ছে। ফলে রাস্তায় চলাচলের প্রচন্ড অসুবিধার মুখে পড়তে হয় জনসাধারণকে। যার ফলে আজ কমলপুর ট্রাফিক ইউনিট ‘র ইনচার্জ সাব ইন্সপেক্টর পরিতোষ দাস ‘র নেতৃত্বে তারা এক অভিযানে নামে।
শহরের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টিকারী যানবাহন গুলোতে জেমার বসায়। পাশাপাশি দ্রুতগামী হেলমেট বিহীন বাইকচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়। পাশাপাশি পরিতোষবাবু গাড়িমালিক, চালক ও ব্যবসায়ীদের কাছে অনুরোধ রেখেছেন তাদেরকে সহায়তা করার।
কমলপুর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। আমাদের এই অভিযান প্রতিনিয়ত পরিচালিত হবে। পাশাপাশি তিনি জানান থানা এলাকার মানিকভান্ডার, হালহালির মতো বড় বাজারগুলিতেও তাদের অভিযান চলবে।








