অবিলম্বে এসটিজিটি উত্তীর্ণ সকলকে নিয়োগ করতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবী চাকরি প্রত্যাশীদের

অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫: গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করায় পুলিশ এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের আটক করে। সোমবার এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা টিআরবিটি অফিসে যায়।

অথচ সেখানে গিয়ে টিআরবিটি দপ্তরের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সুযোগ পায়নি তারা। শেষ পর্যন্ত তারা হতাশ হয়ে জানান, বর্তমানে তাদের নিয়োগ প্রক্রিয়া কি পর্যায়ে রয়েছে সেটা জানতে এসেছিল টিআরবিটি অফিসে। কিন্তু চেয়ারম্যানের সাথে দেখা করতে পারেননি তারা। তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান অবিলম্বে যাতে এস টি জি টি উত্তীর্ণ সকলকে নিয়োগ করে সরকার।

তারা জানতে পেরেছে সরকার এস টি জি টি -র মাধ্যমে আবার নতুন করে বিজ্ঞাপন জারি করতে প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ১ হাজার ৮৮৭ জনের শূন্যপদ রয়েছে। সরকার চাইলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বলে তারা জানান। তারা আরো বলেন যে তাদের মধ্যে অনেকে ঋণ নিয়ে ডিগ্রি অর্জন করে এখন চাপের মুখে রয়েছে, চাকরি না পেলে সেই দিনের বোঝা মেটাতে পারবে না।

Leave a Comment