ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে পালন করা হল গ্রেজুয়েশন ডে

প্রগতি ত্রিপুরা, ০২ মে, ২০২৬: শিক্ষা ভবনের উদ্যোগে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে পালন করা হল গ্রেজুয়েশন ডে। উল্লেখ্য প্রিপ্রাইমারিতে তিন বছর পড়তে হয় শিশুদের। নার্সারী , কেজি ওয়ান ও কেজি টু। এই তিন বছর শেষ হওয়ার পর এই শিশুদেরকে নিয়ে এইদিন গ্রেজুয়েশন ডে পালন করা হয়। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিমেন্টারি এডুকেশনের ও.এস.ডি অভিজিৎ সমাজপতি, পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের ও.এস.ডি উত্তম দেবনাথ, প্রাক্তন শিক্ষক মনোজ রায় সহ অন্যান্যরা।

উল্লেখ্য ডিগ্রী বা মাস্টার ডিগ্রী সম্পন্ন করার পর গ্রাজুয়েশন ডে পালন করা হয়ে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়ে। শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে এবং স্কুল কমিটি সহ অভিভাবকদের মধ্যে মেলবন্ধন বাড়াতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি। তিনি আরও জানান ইতিপূর্বে এই ধরনের উদ্যোগ নরসিংগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রহণ করা হয়েছিল। তিনি আরো বলেন, বর্তমানে ৪৫০ টি স্কুলে প্রিপ্রাইমারির ব্যবস্থা রয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Leave a Comment