ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল লেক চৌমুহনি বাজার

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী,২০২৬: শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল লেক চৌমুহনি বাজার। ঘটনার বিবরণে জানা যায়, আস্তাবল ব্রিজের নিচে আগরতলা পুর নিগমের স্তুপকৃত আবর্জনায় আগুন লাগানো হয়েছিল। এর থেকেই আগুনের সূত্রপাত। লাগানো আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

বাতাসের প্রভাবে আগুন কাটাখালের দক্ষিণ পাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে এবং ঘন কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসার পর সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন আয়ত্তে আসে। এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত।

Leave a Comment