এডিসি’র কুলাই চাম্পাহাওর ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা প্রকাশিত

অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ : আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমবাসা মহকুমার মহকুমা শাসক তথা ১০ কুলাই চাম্পাহাওর ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউন্সির ই আর ও রিঙ্কু রিয়াং ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার এই কেন্দ্রের পোলিং স্টেশনের খসড়া তালিকা প্রকাশ করেন। তিনি জানান এই কেন্দ্রে মোট ৪৮ টি পোলিং স্টেশন রয়েছে।

এর মধ্যে আমবাসা বিধানসভা কেন্দ্রে ২৬ টি, আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে ১৫ টি, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে ৩ টি ও সুরমা বিধানসভা কেন্দ্রে ৪ টি পোলিং স্টেশন রয়েছে। খসড়া তালিকা সম্পর্কিত কারো যদি কোন অভিযোগ/আপত্তি থাকে তবে তা আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার মধ্যে জানাতে হবে।

পরবর্তী সময় আগামী ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত পোলিং স্টেশনের তালিকা প্রকাশ করা হবে। সাংবাদিক সম্মেলনের পর মহকুমা শাসক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে গোটা বিষয় সম্পর্কে অবগত করেন এবং খসড়া তালিকা প্রতিনিধিদের হাতে তুলে দেন।

Leave a Comment