সড়ক সুরক্ষায় উত্তর জেলাজুড়ে বিশেষ অভিযান

প্রগতি ত্রিপুরা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ : উত্তর জেলাজুড়ে সড়ক সুরক্ষা উপলক্ষে সমস্ত থানা এলাকায় যানবাহন চেকিংয়ের ওপর বিশেষ অভিযান শুরু হয়েছে।

তারই অংশ হিসেবে শুক্রবার ধর্মনগরের রেলগেট এলাকায় জেলা পুলিশ সুপার অভিনাশ রাই-এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

মূলত সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যান চলাচল ও হেলমেটবিহীন বাইক চালানোর বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।সাম্প্রতিক সময়ে অসচেতনতা ও ট্রাফিক বিধি লঙ্ঘনের কারণে সড়কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে,যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

তাই দুর্ঘটনা রোধে চালকদের সতর্ক করার পাশাপাশি বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে।জেলা পুলিশ সুপার অভিনাশ রাই জানান, সড়কে চলাচলের সময় সকলকেই নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করতে হবে।

পাশাপাশি সকলকে ট্রাফিক বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি এদিনের অভিযানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও টিএসআর বাহিনীর সদস্যরা।

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজন চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

Leave a Comment