দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে কৈলাসহরে বামদের কর্মসূচি, গ্রেফতার — ‘বন্ধ সফল’ দাবি

প্রগতি ত্রিপুরা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ : শ্রমকোড বাতিল সহ বিজেপি সরকারের শ্রমজীবী ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে কৈলাসহরে সিপিআই(এম) কর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন।

লাল পতাকা হাতে শহরের ছাত্রযুব ভবন, পানিচৌকি বাজার, নেতাজি কর্নার, সেন্ট্রাল রোড ও পুরপরিষদ সংলগ্ন এলাকায় তারা স্লোগান দেন।

পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডার জেরে প্রথমে ২০–২৫ জনকে গ্রেফতার করে পুরনো টাউন হলে অস্থায়ী জেলে নিয়ে যাওয়া হয়।

পরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হলে থানা সংলগ্ন এলাকায় আরও কয়েকজনকে আটক করে পুলিশ। এদিন অধিকাংশ দোকানপাট ও যানবাহন বন্ধ থাকায় জনজীবন আংশিকভাবে প্রভাবিত হয় বলে জানা যায়।

এ প্রসঙ্গে সিপিআই(এম) জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “শ্রমকোড শ্রমিকদের অধিকার খর্ব করছে। গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হলেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটকে সমর্থন করেছেন।

তাই আমরা বলছি, বন্ধ সফল হয়েছে।” পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হলেও পরে স্বাভাবিক হয়ে যায়।

Leave a Comment