প্রগতি ত্রিপুরা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ : দুদিনের ধলাই জেলা সফরে আসলেন ত্রিপুরা বিধানসভার এস টি কমিটির এক প্রতিনিধি দল।
এই দুদিন ধলাই জেলার বিভিন্ন এসটি ছাত্রছাত্রীদের হোস্টেল পরিদর্শন করবেন এই প্রতিনিধি দলটি। আজ সকালে কমলপুর এবং তারপর আমবাসায় জনজাতি হোস্টেল গুলি পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্য সদস্যরা।
প্রতিনিধি দলে ছিলেন বিধানসভার এসটি কমিটির চেয়ারম্যান প্রমোদ রিয়াং, সদস্য বিধায়ক রাম পদ জমাতিয়া, রঞ্জিত দেববর্মা, নন্দিতা দেববর্মা রিয়াং, মাইলাফ্রু মগ।
আমবাসা সফরকালে সাথে ছিলেন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। জনজাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক থেকে শুরু করে বিধানসভার আধিকারিকদের এক প্রতিনিধি দলও সাথে ছিলেন।
সাক্ষাৎকারে বিধায়ক রাম পদ জমাতিয়া বলেন এই সফরকালে হোস্টেল গলিতে কি কি সমস্যা রয়েছে সেগুলি দেখা হবে পরবর্তী সময়ে একটি রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে।
উত্তর ও দক্ষিণ জেলা সফর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এখন ধলাই জেলার সফর চলছে ধাপে ধাপে বাকি জেলাগুলিতেও যাওয়া হবে এবং একই রকম ভাবে সবকিছু খতিয়ে দেখা হবে।








