প্রগতি ত্রিপুরা, ১৪ অক্টোবর, ২০২৫। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতীয়া জোলাইবাড়ি আর ডি ব্লকের ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ, পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী সহ পি ডব্লিউ ডি S D O, আর ডি S D O, বিদ্যুৎ দপ্তরের কর্তব্যরত আধিকারিক সহ D W S এর স্টাফদের নিয়ে ওনার নির্বাচনী তথা জুলাইবাড়ি বিধানসভার এলাকার সমস্যা গুলি নিরসনে সারাদিন একাধিক পঞ্চায়েতে পরিদর্শন করেন।
প্রথমে বাইখোড়া বাজারে ব্যবসায়ী দের সমস্যা ছিল যে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ এর সমস্যা উক্ত স্থানে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দের সাথে কথা বলে অতি দ্রুত বিদ্যুৎ এর সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এরপর স্বদেশনগর পঞ্চায়েত এরপর কলসি পঞ্চায়েত এর অধীনে পিতরায় পাড়া কিছু উন্নয়ন মূলক কাজে পরিদর্শন শেষে জয় কুমার পাড়া যেখানে বিগত সরকারের আমলে বিন্দুমাত্র উন্নয়ন ছোয়া পৌছাতে পারেনি, উক্ত স্থানে এলাকার যাতায়াতের সুবিধার্থে একটা রাস্তা করার আশ্বাস দেন এবং পানীয় জল ও বিদ্যুৎ পরিশেবা প্রদান করবে বলে জানান।
এরপর কলসি বাজারে সুপার মার্কেট এর নব নির্মাণ কাজে পরিদর্শন শেষে বীরেন্দ্রনগর পঞ্চায়েত এর অধীনে ওনার দপ্তর তথা P V TG দপ্তরের পি এম জনমন প্রকল্পের আওতায় রিয়াং জনজাতি সম্প্রদায়ের জন্য মাল্টিপারপাস সেন্টার এর চলমান কাজ পরিদর্শন শেষে ওনার নির্বাচনী শেষ সিমানায় টি এস আর ক্যাম্পে জলের সমস্যা গুলি ক্ষতিয়ে দেখেন।
পরিদর্শন কালে পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়ারী কেন্দ্র, রাস্তাঘাট, পরিশ্রুত পানীয়জল, বিদ্যুৎ ও বিভিন্ন সমস্যা গুলি দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহন করা।








