বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫। নন্দন নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে।

চোরের দল নগদ অর্থ, সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ছয়টার নাগাদ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা দেখতে পান বিদ্যালয়ে চুরি হয়েছে।

সাথে সাথেএর পর খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণ পরেই জিবি ফাঁড়ির পুলিশ বিদ্যালয়ে পৌঁছায়। তারা প্রত্যক্ষ করেন বিদ্যালয়ের তিনটি কক্ষের ১৩ টি আলমারি ভেঙে ল্যাপটপের ব্যাগ, সাউন্ড সিস্টেম মেশিন সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

অপরদিকে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চোরের দল নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমেছে। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই জালে তুলতে পারেনি।

Leave a Comment