অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২৫। গোপন খবরের ভিত্তিতে, যাত্রাপুর থানার পুলিশ কয়েক ঘন্টা ব্যবধানে যথেষ্ট সফলতা পেয়েছে।
সোমবার সকাল ১০ টায়, যাত্রাপুর থানার ওসি সিতি- কন্ঠ বর্ধন জানায়, ৩১ আগস্ট সন্ধ্যা রাতে থানা এলাকার সীমান্ত গ্রাম পঞ্চায়েত নির্ভয়পুরের রাবার বাগান থেকে দুই প্যাকেট ৮ কেজি শুকনো গাজা উদ্ধার করা হয়।
তবে , কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি কিন্তু এর মালিক কে তদন্ত চলছে এমনটাই জানেন ওসি তিনি আরো জানান , ভোর বেলায় দক্ষিণ মহেশপুরের বুক চিরে যাওয়া কাকরি নদীর দক্ষিণ আংশের বনদপ্তরের সংরক্ষিত বন অঞ্চলে বেশ কয়েকটি গাজা নার্সারির- প্লটের সন্ধান পাওয়া যায়।
সকালবেলায় বিশাল বাইনি গিয়ে সমস্ত নার্সারি প্লট কেটে ধ্বংস করে দেওয়া হয়। ওসি দাবি যে আটটি প্লটে আনুমানিক 2 লক্ষ গাজার চারা হবে।
তিনি আরো জানিয়েছেন, আরক্ষা দপ্তরের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে আগামী দিনও এজাতীয় অভিযান অব্যাহত থাকবে।
ওসি জানান, সকালবেলায় বহু চড়াই উৎরাই পেরিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্বিঘ্নে গাজার নার্সারি প্লট ধ্বংস করা হয়।








