অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট, ২০২৫। ! দীর্ঘ আট মাস ধরে, কাঠালিয়া ব্লকের অন্তর্গত নিদয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চানপুর পাড়ার বিবেকানন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার না থাকার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ এলাকার জনপ্রতিনিধি ও দপ্তরের উপর বেজায় ক্ষুব্ধ হয়ে একাধিকবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাই।
কিন্তু আজ পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া বাস্তবে বিকল্প কিছুই হলো না।
ঘটনার বিবরণে বৃহস্পতিবার সকালে প্রকাশ পায় যে আজকেও সকালে পাড়ার অভিভাবকরা মিলে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়েছে দ্বিতীয় দফায়।
তালা দেওয়ার খবর যানাজানি হওয়ার পরই কাঠালিয়া সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের সুপারভাইজার অনুরোধ জানিয়েছেন যে, সামান্য কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে।
এতে করে আর আপনাদের কোন সমস্যা থাকবে না। তালাটি খুলে দেওয়ার জন্য তিনি এলাকাবাসির কাছে আবাদেন জানান।
কিন্তু এরপরেও বিক্ষুব্ধ জনতা তালা খুলতে রাজি নয়!পরবর্তী সময় সংবাদ প্রতিনিধিদের কাছে পেয়ে তাদের দীর্ঘদিনের সমস্যাটি বিস্তারিতভাবে জানান।
তাদের অভিযোগ দেখুন আট মাস হয়ে যায়, নিদয়া পঞ্চায়েত এলাকার দুই নং ওয়ার্ডের চানপুর পাড়ায় 130 পরিবারের বসবাস।
তার মধ্যে ৬০ জন কচিকাঁচা শিশু সকালবেলায় এই সেন্টারে গিয়ে পুষ্টিকের সহ অ -আ হাতে-কলমে শিখানো হয়।
কিন্তু আট মাস আগে ওয়ার্কার গৌরী নাগ ( দাস) চাকরির বয়স শেষ হওয়ার পর পেনশনে চলে যান।
তারপর থেকে নতুন করে আর কোন ওয়ার্কার নিয়োগ হয়নি। আমিও মানুষের দাবী, অবিলম্বে একই ওয়ার্ডের যেন ওয়ার্কার নিয়োগ করা হয়।
অপরদিকে, ঘটনার সত্যতা জানার জন্য কাঠালিয়া সুসংহত শিশু উন্নয়ন দপ্তরে গিয়ে সিডিপি এর অনুপস্থিতি সুপার ভাইজার সমরেশ বিশ্বাসের সাথে কথা হয়।
তিনি জানিয়েছেন বিষয়টা একটু আগে আমি জেনেছি। আপনাকেও জানাচ্ছি আমরা প্রস্তাব পাঠিয়েছি দপ্তরের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে, এখনো অনুমোদন পাওয়া যায়নি।
এর মধ্যে যদি অনুমোদন আছে অবশ্যই নিয়োগ করা হবে।








