অনলাইন ডেস্ক, ২০ জুন, ২০২৫: খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ পদ্মবিল ব্লকের অন্তর্গত রতনপুর এডিসি। ভিলেজের রতনপুর জুমিয়া কলোনী এসবি বিদ্যালয়ে ধরতি আবা জনভাগিদারী অভিযান কর্মসূচির অংশ হিসেবে একদিবসীয় প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন পদ্মবিল আরডি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, ভাইস চেয়ারম্যান সুরজিৎ দেববর্মা, মহকুমা শাসক চারু ভার্মা, মহকুমা ওয়েলফেয়ার আধিকারিক নৃপেন্দ্র দেববর্মা, পদ্মাবিল ব্লক আধিকারিক অমিত জমাতিয়া সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। শিবিরে এলাকার পানীয়জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এলাকার সমস্যাগুলির সমাধান ও দপ্তরসমূহের মাধ্যমে এলাকাবাসী কী কী সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন এবং আশ্বাস প্রদান করেন। শিবিরে আলোচনায় অংশ নেন পদ্মবিল ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা।
তিনি বলেন, এই ধরণের শিবিরের মাধ্যমে প্রশাসন জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে এবং এলাকাবাসী প্রত্যক্ষভাবে বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। শিবিরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ১৭টি পিআরটিসি, ১টি ওবিসি, ৩০টি এসটি এবং ১৭টি জন্মের শংসাপত্রের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়।
সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ১০টি প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনা, ১৫টি সামাজিক ভাতার আবেদনপত্র জমা নেওয়া হয়। এছাড়াও ৩ জন জনজাতি গর্ভবতী মহিলাকে পোষণ কিট বিতরণ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ৩ টি পিএম কিষাণ, ১টি হটি প্ল্যান্টেশন ও ১টি পিএম-কুসুম স্কিমের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ২ জন বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করা হয় এবং পিএম সূর্যঘর স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এলাকার ৪টি বিদ্যালয়ের মধ্যে ইয়ুখ ও ইকো ক্লাব কিট বিতরণ করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ৩৪টি পরিবারের ৬৫৯টি পশু-পাখির স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়।







